সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ফরিদপুরে বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম ও কাগদি স্বজনকান্দা গ্রামে বজ্রপাতে এক নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাগদি স্বজনকান্দা গ্রামের ইদ্রিস মোল্যার স্ত্রী হাসি বেগম (৪৫) ও বাতা গ্রামের ইসমাইল মোল্যার পুত্র বিল্লাল মোল্যা (৪৭)।

মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্যা মৃত্যুর ঘটনা স্বীকার করে জানান, দুপুরে হাসি বেগম তার রান্না ঘরে কাজ করার সময় রান্না ঘরের উপর বজ্রপাত হয়। অন্যদিকে বিল্লাল মোল্যা বাড়ীর পাশে পাট ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়।

স্থানীয়রা তারেদকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. এ কে এম ফরহাদ তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com