সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ফরিদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা।
ফরিদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি নজরুল ইসলাম জামালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন। আরো বক্তব্য রাখেন ফরিদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সহ-সভাপতি নয়ন মিয়া, মুজাহিদুর রহমান, কবি আঃ রাজ্জাক রাজা, এ্যাড. মিরাজ শরীফ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুরে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস। পরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ।