শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“মজিববষের্র আহবান যুব কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে নিয়ে ফরিদপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনুল আহসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা।
এছাড়া আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোহাম্মদ আহসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জি এম ফারুক।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশের ইতিহাসে যুবদের বীরত্বপূর্ণ অবদান ও মহান আত্মত্যাগ চিরঅম্লান হয়ে থাকবে। যুব সমাজ জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। তারা সাহসী, বেগবান, প্রতিশ্রুতিশীল, সম্ভাবনাময় ও সৃজনশীল।
তিনি আরও বলেন, যুবসমাজকে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি কর্মসংস্থান, আত্মোন্নয়ন ও সমাজ বিনির্মাণে গতিশীল ভূমিকা রাখতে হবে। পরে সফল যুবকদের সন্মননা ও সনদ বিতরন করা হয়।