বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ

ফরিদপুরে বই উৎসবে দুই লাখ শিক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি॥

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মাতলো ফরিদপুরের দুই লাখের বেশী শিক্ষার্থী।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শহরের সারদা সুন্দরী বালিকা বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য ওহিদুর রহমান, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলা জুড়ে সকল প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই বিতরন করা হয়। এবছর ফরিদপুরে ২ লাখ ৯ হাজার ৭২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ২৮ লাখ ৩৫ হাজার ০৪ শত ৩৩ খানা বই বিতরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com