রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে প্যানেলের মাধ্যমে সরাসরি নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ঘণ্টাব্যাপী ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য প্রদান করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরমান শেখ, মহিলা বিষয়ক সম্পাদিকা খাদিজা আক্তার, সদস্য মনির, অমল চন্দ্র প্রমূখ।
বক্তরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন “মুজিববর্ষে কেউ বেকার থাকবেনা”। আমরা সেই ঘোষণাটির প্রতি শ্রদ্ধাশীল। ঘরে ঘরে চাকুরীদানের যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন এই ৩৭ হাজার চাকুরী প্রার্থীকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দিলেই মমতাময়ী মায়ের সেই প্রতিশ্রুতি অনেকাংশে বাস্তবায়িত হবে।
এসময় মানববন্ধনে অংশগ্রহণ করেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল বাস্তবায়ন কমিটির সদস্য, মোঃ সালাউদ্দিন, আকরাম খাঁন, সারমিন সুলতানা, লুৎফুন নাহার লতা, মার্জিয়া আক্তার, মোঃ জাহাঙ্গীর শেখ, খোকন, পলাশসহ প্যানেলের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীরা।