বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:
সারা দেশের ন্যায় ফরিদপুরে প্রশ্ন ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে সচেতন নাগরিক কমিটি’র (সনাক) আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিবার সকাল ১১ টা থেকে ১১ টা ১৫ মিনিট পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগীতায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) (সংশোধন) আইন ১৯৯২ এ শাস্তির মাত্রা ১০ বছর, কোচিং বানিজ্য নিষিদ্ধকরন সহ প্রশ্ন ফাঁস রোধে সরকারের সহায়ক হিসেবে অবদান রাখার লক্ষে টিআইবি-সনাক ৯ টি সুপারিশ করেন। এসময় প্রশ্ন ফাঁসের কারণ ও তার প্রভাব বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।
বক্তারা এসময় বলেন প্রশ্ন ফাঁস শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে এবং মেধাভিত্তিক বাংলাদেশে গড়ার স্বপ্ন নৎসাত করে।
এসময় বক্তব্য রাখেন, সনাক সভাপতি রমেন্দ্র নাথ কর্মকার, প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর মাহবুবুর রহমান, মজিবর রহমান, কামরুন্নাহার পপি, মোঃ মনিরুল হক প্রমুখ।