বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

ফরিদপুরে প্রশ্নফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুর শহরের গুহ লক্ষীপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ লিপসন ইসলাম কলিন্স(১৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৮।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প সুত্রে জানা গেছে, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর শহরে নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুহ লক্ষীপুর এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারনা মূলক কার্যক্রম চালাচ্ছেন। সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি ৩ ফেব্রুয়ারি (রোববার) রাতে গুহ লক্ষীপুরে অভিযান পরিচালনা করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য লিপসন ইসলাম কলিন্স(১৫)কে আটক করে।

সে ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকার মাঃ সাফায়েত তালুকদারের ছেলে। ০১টি লিপসন ইসলাম কলিন্স একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারনার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক বেশ কয়েকটি অনলাইন পেইজ চালু করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, সে উক্ত প্রতারনার সাথে জড়িত। আটককৃতকে কোতয়ালী থানায় হস্তান্তর হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com