রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“অভিগম্য আগামীর পথে” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসুচির মধ্যে বৃহস্পতিবার সকালে ফরিদপুরে ২৮তম আন্তর্জাতিক এবং ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
ফরিদপুরে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও সমহের উদ্যোগে আয়োজিত সকল কর্মসুচির প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দীপক রায়, ফরিদপুর মসলিম মিশনের সাধারন সম্পাদক অধ্যাপক এম এ সামাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা।