সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ফরিদপুরে পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ ও বিনামূল্যে চোখ ও কান পরীক্ষা

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে পেশাজীবি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পেশাজীবি চালককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এসময় তাদের বিনামূল্যে চোখ ও কান পরীক্ষা করা হয়।

বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রন্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ফরিদপুর সার্কেল আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। চালকদের দক্ষতা ও সচেতনতায় সড়কে দূর্ঘটনা হ্রাস পাবে।

বিআরটিএ, ফরিদপুর সার্কেলের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, দুইশত পেশাজীবি চালককে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাদের বিনামূল্যে দৃষ্টি ও শ্রবন শক্তি পরীক্ষা করা হচ্ছে, যা সড়কে দূর্ঘটনা রোধে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com