রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপু জেলা প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের ১ শিশু নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে ইটবাহী একটি থ্রি-হুইলার একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। নিহত শিশুটির নাম তিশা সে তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে।
অপরদিকে, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহা-সড়কের কানখড়দী নামক স্থানে সূর্যমুখী পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রন হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক চালকসহ ৩জন মারাত্মক আহত হন। আহতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ (১৮), হালিমা বেগম (২২), হুসাইন সিকদার (০৫), শেফালী বেগম (৩৫)। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বোয়ালমারী থানা পুলিশের উপপলিশ পরিদর্শক মো. মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুলার চালক পালাতক রয়েছে। শিশুটির লাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।