বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে পালিত হলো বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী

মো. সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৯ টায় শহরের আলিপুর অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান , এক মিনিট নীরবতা পালন, মোনাজাত , স্বেচ্ছায় রক্তদান, আলোচিত প্রদর্শনী ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের ‌ প্রচার সম্পাদক ‌ নিয়াজ জামান সজীব।

এর আগে ‌ বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ‌ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণিল শোভাযাত্রা ‌ ও পরে ৭৫ পাউন্ডের কেক কাটা হবে বলে ‌দলীয় সূত্রে জানা গেছে।

এছাড়া দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এবং দেশাত্মবোধক গান ‌ পরিবেশিত হবে বলে দলীয় সূত্রে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com