বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে পানিতে ডুবে ও বজ্রপাতে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরের নগরকান্দা পৌরসভার জুঙ্গুরদি গ্রামে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাতেমা আক্তার। সে ওই গ্রামের মো. লিটন মাতুব্বরের মেয়ে।

রোববার সকালে ওই শিশু বাড়ীর পাশের ডোবার পানিতে পড়ে মারা যায়।

নগরকান্দা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. বাবলু মাতুব্বর জানান, সকালে হঠাৎ করে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা, খোজাখুজির এক পর্যায়ে বাড়ীর পাশের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখতে পাওয়া যায়।

অন্যদিকে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামে ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছে কৃষক। রোববার সকালে বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের এঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম মো. ইউনুচ শেখ (৪৫)। সে ওই গ্রামের মৃত ইজাহার উদ্দিনের পুত্র।

পাচুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান জানান, সকালে ওই কৃষক ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com