শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোনের কানাইপুর ব্রাঞ্চ অফিসের উদ্যোগে হতদরিদ্র কর্মহীন ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় সদর উপজেলার ভাটি কানাইপুর সংলগ্ন কানাইপুর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে শতাধিক পরিবারের মধ্যে মানবিক সহায়তা হিসাবে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মানবিক সহায়তা হিসেবে এই খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মাদ তালুকদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সংস্থার সিনিয়র এ্যাডমিন অফিসার মোঃ মঈনুদ্দিন, এরিয়া ম্যানেজার মোঃ সোহারাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বি এফ এফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুর হাদী সাব্বির,স্থানীয় ইউপি সদস্য আঃ মোতালেব শেখ।
প্রধান অতিথির বক্তব্যে জোনাল ম্যানেজার নুর মোহাম্মাদ তালুকদার বলেন, করোনা ভাইরাসের কারনে এলাকার নানা প্রকার কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোনের পক্ষ থেকে এসব অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রত্যেকটি পরিবারের মাঝে ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি মুসুরী ডাউল, ১কেজি সোয়াবিন তেল, ১কেজি লবন, নগদ ২শত টাকা, ১টি সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরন করা হয়।