সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরে র্যােিবর অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধার আটক-১। র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ১৫ জুলাই রোববার রাত ৮টায় ফরিদপুর শহরের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ৩৬০ কেজি পলিথিনসহ মোঃ সেলিম মোল্ল(৩৯), পিতা-মৃত আনোয়ার মোল্লা, সাং-মোস্তফা ডাঙ্গী, থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুরকে আটক করে।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) সালের ৬(ক) ধারা মোতাবেক ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন সমূহ পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর এর নিকট হস্তান্তর করা হয়েছে।