রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

ফরিদপুরে নানা কর্মসূচির মাধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে নানা কর্মসূচির মাধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ফরিদপুর শহরের থানা রোড় এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প ম্যাল্য অর্পন করা হয় ফরিদপুর সদর আসনে এমপি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এর পক্ষে দলটির নেতাকর্মীরা। এরপর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ পুষ্প ম্যাল্য অর্পন করে।

এ সময় স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলী লীগের সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com