শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

ফরিদপুর প্রতিনিধি:::

‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে শহরের টেপাখোলা শিশু পরিবারের হলরুমে আলোচনা সভা, কেক কাটা ও পুরুস্কার বিতরনে মাধ্যমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচারক মাসউদা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আব্দুর রশীদ, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোশার্রফ আলী, সরকারী ইয়াছিন কলেজের অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, সমাজ সেবার উপ-পরিচালক এ এস এম আলী আহসান, সহকারী পরিচালক নুরুল হুদা, রাজেন্দ্র কলেজের সহযোগী অধাপক রিজভী জামান, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সরকারী শিশু পরিবারের নাম হোক স্বপ্নের বাড়ি যাতে এখানকার শিশুরা এখানে থেকে তাদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পারে। এছাড়া আলোচনা সভায় বক্তাগণ নারীদের এগিয়ে যাওয়ার নানা কাহিনী তুলে ধরে বলেন, নিজের প্রচেষ্টা ও অদম্য ইচ্ছাশক্তির কারণেই তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন। সকলকেই তাদের জীবনী থেকে শিক্ষা নিতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষে কন্যা শিশুদের নিয়ে কেকে কাটেন অতিথি বৃন্দ।

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ফরিদপুরের টেপাখোলায় অবস্থিত সরকারী শিশু পরিবারের ১শ’ ৭০ জন শিশুর মাঝে স্কুল ব্যাগ উপহার দেয়া হয় এবং গান ও নৃত্য পরিবেশীত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com