সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে নবাগত জেলা প্রশাসক অতুল সরকার যোগদানের পর তৃতীয় কর্মদিবসে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

জেলা প্রশাসনের আয়োজনে হলরুমে বুধবার বিকাল ৪টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকারকে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ইমতিয়াজ হাসান রুবেল।

তিনি তার বক্তব্যে বলেন, ফরিদপুরের সাংবাদিকরা সব সময়ই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তিনি বলেন আপনার সাথে ফরিদপুরের সাংবাদিকরা সকল বিষয়ে সমন্বয় করবে এবং যে কোন সহযোগীতায় আপনার পাশে থাকবে। নবাগত জেলা প্রশাসক অতুল সরকার তার বক্তব্যে সকলকে তার পক্ষ থেকে শুভেচ্ছা নিবেদন করেন। তিনি এসময় ফরিদপুরের সকল সমস্যায় সাংবাদিকদের সাথে নিয়ে সমাধানের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সাংবাদিকরা হল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের উন্নয়নের অগ্রগতিকে অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ন। তিনি বলেন, আমি এখন ফরিদপুরে জেলা প্রশাসক, এটিই আমার জেলা। আমি এ জেলাকে দেশের এক নম্বর জেলায় পরিনত করতে চাই।

সভার সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। এসময় প্রবিন সাংবাদিক ও শিক্ষাবীদ প্রফেসর মোঃ শাহজাহান, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, সাধারন সম্পাদক হাসানউজ্জামান, সাংবাদিক এস এম তমিজুদ্দিন তাজ, পান্না বালা, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, রেশাদুল হাকিম, আতম আমির আলী টুকু, মশিউর রহমান খোকন, মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com