সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

ফরিদপুরে দেশী অস্ত্রসহ তিন ডাকাত আটক

শাহজাহান হেলাল, ফরিপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের কলারণ গ্রাম থেকে রোববার (১৭ ফেব্রুয়ারী) রাত পৌনে একটার দিকে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপসহ একাধিক মামলার আসামি তিন ডাকাতকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে এসআই মো. আসলাম উদ্দিন বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন। মামলা নং ১৩, তাং ১৭/০২/১৯ ইং।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভীত্তিতে থানা পুলিশ জানতে পারে কলারণ শশ্মান ঘাটের নিকট ইটের রাস্তার উপর পিকআপ ভ্যানসহ একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় বোয়ালমারী থানার ওসি তদন্ত মো. শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এলাকাবাসীর সহযোগিতায় তিন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করেন। আটককৃতরা হলেন সদরপুর উপজেলার যাত্রাবাড়ি গ্রামের মো. খবির ফকিরের ছেলে মো. মিজান ফকির (৪০), বোয়ালমারী উপজেলার বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে রিপন কাজী (৪৫) ও চরধোপাপাড়া গ্রামের জাফর মোল্যার ছেলে বাশার মোল্যা (৩৫)। এ সময় আটককৃত ডাকাতদের কাছ থেকে ডাকাতির জন্য ব্যবহৃত একটি পিকআপ রেজি: নং ঢাকা মেট্রো ন ১৩-৮৯৩৫, ২টি রামদা, একটি লোহার শাবল, একটি সেলাই রেঞ্জ উদ্ধার করে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালী থানাসহ জেলার কয়েকটি থানায় মাদক ও ডাকাতির একাধিক মামলা রয়েছে। আটককৃদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com