বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুর জেলা সদরের মল্লিকপুরের করিমপুর জোড়া সেতুর কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই পুরুষ বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সুভাষচন্দ্র বাড়ই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঝিনাইদহগামী গ্রিন এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে আমতলীগামী খাগড়াছড়ি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান।

করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তারা সবাই খাগড়াছড়ি পরিবহনের যাত্রী। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

তিনি আরও জানান, ‘আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com