শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ফরিদপুরে দুঃস্থ রোগীদের মাঝে ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলার ৯টি উপজেলার ১৫০ জন দুঃস্থ রোগীর মাঝে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭৫ লক্ষ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে এসব চেক তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম আলী আহসান এর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ৯টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারলাইডস্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীর আর্থিক সহায়তা কর্মসূচী আওতায় উপকার ভোগীদের মধ্যে এসব চেক বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com