রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার সকালে শহরের গোপালপুরে সংস্থার কার্যালয়ের সামনে দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে কম্বল তলে দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা। গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আঃ সালাম বাচ্চুর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম আলী আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মোঃ বিপ্লব মিয়া।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ রাজিব হোসেন,মোঃ হামিদুর রহমান গোর্কি,মোঃ মাজেদুর রহমান টিটু,সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান শান্ত,দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন মিঠু প্রমুখ। আনুষ্ঠানে প্রায় ৩০০ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com