সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

ফরিদপুরে দপ্তরিকে মারধর প্রতিবাদে শিক্ষক্ষ কর্মচারীদের কর্মবিরতি পালন

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আশিষ কুমার কুন্ডুকে (৩৩) মারধর করার প্রতিবাদে মঙ্গলবার (৮মে) শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। আগের দিন সোমবার গোহাইলবাড়ি (খালপাড়া) গ্রামের রহমান শেখের দুই ছেলে রশিদুল শেখ (২০) ও ওহিদুল শেখ (৩২) স্কুলে গিয়ে আশিষ কুমার কুন্ডুকে মারধর করে। স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার জানান, সোমবার ৮ম শ্রেণীর ছাত্রী সামিয়া শ্রেণী কক্ষে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে তাৎক্ষণিক ভাবে স্থানীয় পল্লী চিকিৎসক এনে সামিয়াকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। সামিয়ার অসুস্থ্যতার খবর পেয়ে চাচা রশিদুল শেখ ও ওহিদুল শেখ স্কুলে এসে তাদের ভাতিজির অসুস্থ্যতার খবর তাদের বাড়িতে না জানানোর অভিযোগ এনে শিক্ষক ও কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ভাতিজিকে (সামিয়া) বাড়িতে নিয়ে যায়। পরে স্কুল ছুটির শেষে সোয়া ৪টার দিকে দপ্তরি পতাকা নামানোর সময় রশিদুল ও ওহিদুল বেধড়ক মারপিট করে ও পতাকা ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রহিমকে অবহিত করা হয়েছে। ওহিদুল শেখ বলেন, আমার ভাতিজি মাঝে মধ্যে অসুস্থ্য হয়ে পড়ে। খবর পেয়ে স্কুলে গিয়ে দেখি সামিয়াকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে মেঝের উপরে শুইয়ে রেখেছে। তাকে কোন চিকিৎসা দেওয়া হয়নি। দপ্তরিকে মারধর করা হয়নি। দপ্তরির সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। পতাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা সঠিক না। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ. রহিম বলেন, মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি। ইউএনও স্যারের সাথে আলাপ করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন আহমেদ বলেন, পুরনো শক্রতার জের ধরে মারধরের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com