সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মসজিদের খাদেমের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি::

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১০টার দিকে সে মারা যায়। দেলোয়ার হোসেন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের সফিউদ্দিন আহমেদের ছেলে। সে ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরস্থ লঞ্চঘাট জামে মসজিদের খাদেম ছিলেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত শুক্রবার ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হয় দেলোয়ার। অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল রবিবার রাতে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হলো। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা জানান, দেলোয়ার রবিবার রাতে হাসপাতালে ভর্তি হয় এবং সোমবার সকালে মারা যায়।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা হচ্ছে ৩শ ৪৬ জন। এছাড়া মোট ১শ ৬০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com