রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

ফরিদপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর ক্যাম্পেইন শুরু

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমকে জনপ্রিয় করতে ক্যাম্পেইন শুরু হয়েছে।

‘আমরা সবাই রাজা’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন করে চকবাজার মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার এ এইচ এম কামরুজ্জামান, ফরিদপুর এজেন্ট ব্যাংকিং শাখার এড়িয়া ম্যানেজার অসিত কুমার দে, ফরিদপুর সদরের মাষ্টার এজেন্ট ব্যাংকিং শাখার মোঃ আকতার হোসেন, বোয়ালমারীর মাষ্টার এজেন্ট এম দিনার আহমেদ প্রমূখ।

আজ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন এর কার্যক্রম চলবে আগামী তিন মাস পর্যন্ত। এসময় র‌্যালীতে ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী ছাড়ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com