রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ফরিদপুরে ডাকাত সর্দারের গলাকাটা লাশ উদ্ধার

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

কুখ্যাত ডাকাত সর্দার রিপন কাজীর (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে উপজেলার শেখর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ছিরু কাজীর ছেলে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টায় থানা পুলিশ সহস্রাইল বাজার বণিক সমিতির সভাপতি মো. চুন্নু বিশ্বাসের ফোন পেয়ে রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামের লায়েক মিয়ার মেহগনি বাগান থেকে লাশটি উদ্ধার করে।

থানা সুত্রে জানা যায়, রিপন কাজী অস্ত্র, মাদক ও চুরি-ডাকাতিসহ ১৪টি মামলার আসামি ছিল। পুলিশ ও এলাকাবাসীর ধারনা মাদক অথবা ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে রিপন কাজী খুন হতে পারে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মাদকের আধিপত্য বা ডাকাত দলের অভ্যন্তরীন কোন্দলে তাকে হত্যা করা হতে পারে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় রিপন কাজী পরিবার দুপুর পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com