শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শুক্রবার বিকালে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ভাবুকদিয়া এম এ সালামের বাড়িতে ডাঃ মামুনের স্মরনে দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে।
ফরিদপুর দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি এ্যাডভোকেট এম এ সালামের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর দুঃস্থ কল্যাণ সংস্থার সহ-সভাপতি কে এম নাসির, জনতা ব্যাংকের সাবেক এ জি এম সিদ্দিকুর রহমান, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্য সিরাজুল হক, সিএসএসডির নির্বাহী পরিচালক নাসিমা সালাম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৪ শত দরিদ্র নারী ও পুরষদের মাঝে কম্বল বিতরন করা হয়।