রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
“সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৯ উপলক্ষে বুধবার সকাল সাড়ে নয় টায় ফরিদপুর পৌরসভা কার্যালয় হতে একটি বন্যঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
ফরিদপুর পৌরসভার আয়োজনে ও প্রাকটিক্যাল এ্যাকশন, ব্র্যাক, সোসাইটি ফর দ্যা আরবান পওর, ইউএনডিপি এবং ইউজিপ থ্রির সহযোগতিায় এই কর্মসুচির পালন করা হয়। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু এই র্যালীর নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামচুল আলম, মহিলা কাউন্সিলন তৃষ্ণা সাহা, সচিব তানজিলুর রহমান, হিসাব রক্ষক ফজলুল করিম আলাল, সোসাইটি ফর দ্যা আরবান পওর এর চেয়ারপার্সন মোঃ বিলায়েত হোসেন, প্রাকটিক্যাল এ্যাকশন ফরিদপুর ইন চার্জ ধীমান হালদার, ব্র্যাক আরবান ডেভেলপম্যান্ট প্রকল্পের আঞ্চলিক ম্যানেজার ইকরাম হোসেন প্রমুখ।