শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

ফরিদপুরে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুরের শেখ জামাল ষ্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে দ্য ক্রিকেটার্স ফরিদপুরের আয়োজনে এর উদ্বোধরন করা হয়। তবে দুপুর পর্যন্ত বৃষ্টির কারনে ম্যাচ মাঠে গড়াতে পারেনি।

উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ক্রিকেট একাডেমির আহবায়ক, দ্য ক্রিকেটার্স ফরিদপুরের এডমিন খন্দকার নাজমুস সাকিব তন্ময় এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আমিনুর রহমান ফরিদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদ শেখ মোসলেম উদ্দিন, জাতীয় দলের ক্রিকেটার নাইম ইসলাম প্রমূখ।

উদ্বোধনের পর ডমিনেটরস টিম বনাম ফরিদপুর ক্রিকেট একাডেমির সাথে দুটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহন করবেন নাইম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সৈকত আলী, যুবায়ের লিখন, মেহদী রানা, জসিম উদ্দিন, কাজী কামরুল, সায়েম চৌধুরী, মোহিউদ্দিন মোহাম্মাদ। ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে নির্জন, শিবলী, আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন, মঞ্জুর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com