রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ফরিদপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি::

“পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে বুধবার জাতীয় গ্রন্থগার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অতুল সরকার এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কবি জসীমউদ্দীন হল চত্বরে এসে শেষ হয়। পরে কবি জসীমউদ্দীন হলে জেলা প্রশাসন ও ময়েজউদ্দিন সরকারী গণ-গ্রন্থাগার, ফরিদপুরের আয়োজনে আলোচনা সভা ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ ফরিদপুরের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, সরকারী রাজেন্দ্র কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক প্রফেসর রিজভী জামান, ময়েজউদ্দিন সরকারী গণ-গ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সাজু আহমেদ। এ সময় বাংলাদেশ বেসরকারী গ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক এম.এ সামাদ, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জ্ঞান অর্জনের প্রধান উৎস হল বই। পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে নিজেকে সমৃদ্ধ করতে হবে আর সেকারনেই লাইব্রেরীতে আসতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পরে বইপাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন আবু সুফিয়ান চৌধুরী কুশল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com