শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফরিদপুরে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগ, আদালতে ১৪৪ ধারা জারী

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ১৪৬ নং উত্তর চরমাধবদিয়া মৌজার ১.৯৫ শতাংশ জমিও তার উপর নির্মিত ভবন জোড়পূর্বক সন্ত্রাসী ধারা অস্ত্রের মুখে দখলে চেষ্টার অভিযোগ করছে জমির মালিক মোঃ রঞ্জু মোল্লা। এব্যাপারে তিনি ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ করলে, আদালত শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারা জারী করেছে।

এ বিষয় রঞ্জু মোল্লা এই প্রতিবেদককে জানান, ১৪৬ নং উত্তর চরমাধবদিয়া মৌজার ৪০ নং খতিয়ানের আইজউদ্দিন মোল্লা গং দিয়ারা খতিয়ানের মালিক হতে বিগত ২৮-৩-২০১৭ ইং ২৫৯ রেজিঃকৃত হেবাবিল এওয়াজ মুলে ১৯১০ দাগ হতে ১.২৯ শতাংশ এবং ২০-৬-১৭ইং তারিখে রেজিঃকৃত ৩৯৪৫ হেবাবিল এওয়াজ মূলে ১৭৩৭,১৭৩৮,১৯১০ দাগ হতে ০.৬৬ শতাংশ জমি মোট ১.৯৫ শতাংশ পাইয়া মিউটিশন করিয়া উক্ত জমির উপর দোতলা ভবন করি। উক্ত ভবনের নিচতলায় দোকান ও দ্বিতীয় তলায় পরিবার নিয়ে আমি বসবাস করছি। গত ১৪-৬-২০ ইং তারিখে অত্র এলাকার দৃর্গাপুর গ্রামের আঃ ওহেদ ফকির, মোঃ শহিদুল ইসলাম ফকির, মোঃ আইয়ব আলী ফকির গংরা সন্ত্রাসী লইয়া আমার জমি ও ভবন দখলের চেষ্টা করে। এসময় আমি স্থানীয় লোকজন নিয়া প্রতিপক্ষকে বাধা দিলে লোক জনের চাপের মুখে তারা চলে যায়।

এব্যাপারে আমি ১৬-৬-২০ইং তারিখে ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ করলে আদালত শান্তি শৃংখলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারা জারী করেছে এবং আগামী ৯-৮-২০ইং তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে স্থানীয় সন্ত্রাসী মোঃ মুস্তাক ক্ষমতার অপব্যবহার করে উক্ত জমি ও দোকানকে কেন্দ্র করে বিভিন্ন সময় আমাকে ভয়বীতি দিখিয়ে অস্ত্রে মুখে প্রাই ৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। জীবনের বয়ে আমি তাকে এই টাকা দিতে বাধ্য হয়েছি। এই বিষয় এলাকার কয়েক জন মুরুব্বীকে অবহিত করেছি। এ বিষয়ে মোবাইলে মুস্তাকের নিকট জানতে চাইলে, তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা বলে জানান। তিনি বলেন, অমি রঞ্জুর নিকট থেকে ঘড় ভাড়ার টাকা আদায় করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com