শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফরিদপুরে চুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত যুবকের নাম মিজানুর রহমান বাচ্চু (৪৮)। সে শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খান এর ছেলে। নিহত বাচ্চু তাবলিগ জামাত করতো।

হত্যাকারী সন্দেহে আটক ২ জন হলো- শরীফ (১৮) ও হাবিব (১৮)।

নিহত বাচ্চুর ভাগিনা মো. আরাফাত জানান, মামা এশার নামায পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে। স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসপাতালে নেয়ার আগেই মামার মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, মামার সাথে আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই মামাকে কুপিয়ে হত্যা করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই জন হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিক ভাবে জানা গেছে হত্যাকান্ডের সাথে ৩ জন জড়িত ছিল।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আগামীকাল সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com