রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ফরিদপুরে চিকিৎসা সেবায় মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে ডাক্তার ওবায়দুর রহমান

ফরিদপুর প্রতিনিধি::

বাংলাদেশে চিকিৎসা সেবার সাথে জড়িত ডাক্তারদের সর্ম্পকে মানুষের রয়েছে নিতিবাচক ধারনা। কারন ডাক্তারদের পেশা হচ্ছে সেবা মূলক একটি কাজ, কিন্তু এদেশের বেশির ভাগ ডাক্তারদের ব্যবহার, অর্থ লোভ, সততা, লাইফ স্টাইল, জীবন-যাপন রীতি নিয়ে মানুষের রয়েছে নানা ক্ষোভ। তবে সবাইকে ঢালাও ভাবে দোষারপ করা যাবেনা। কারন আমাদের দেশে এখনও কিছু ভালো, মানবিক সম্পূর্ণ ডাক্তার আছে। তেমনই একজন ডাক্তার তিনি হলেন- ফরিদপুর জেনারেল হাসপাতল-এর কার্ডিওলজী বিভাগের কনসালটেন্ট ডাঃ সৈয়দ ওবায়দুর রহমান। তার কাছে গেলেই রোগীর অর্ধেক রোগ ভালো হয়ে যায়। তার আন্তরিকতা,ভালো ব্যবহার, মনোযোগ সহকারে রোগীর কথা শুনে চিকিৎসা দিয়ে থাকেন।

ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান বলেন, “আমি সকাল সাড়ে ৮টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত আমার কর্মস্থল ফরিদপুর জেনারেল হাসপাতালে রোগী দেখি। ধনী দরিদ্র সহ সকল শ্রেণীর রোগী আসেন চিকিৎসা নিতে, আমি আমার সাধ্যমত চেষ্টা করি তাদের সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তোলার। একজন মানুষ যখন রোগাক্রান্ত হন, তখনই সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। তাই চিকিৎসা সেবা শুধু ব্যবসা নয়, মানুষের দোয়া পাওয়া, মানুষকে সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার অন্যতম মাধ্যম।

তিনি বলেন, “বিশ্রামের সময় কোনো ইমার্জেন্সি কল আসলো তখন তো আর চুপ করে বসে থাকা যায় না। ছুটে যাই রোগীদের কাছে। সে কারণে বলা যায়, তিনি দিনে ১০-১২ ঘন্টাই রোগী দেখার কাজে ব্যস্ত থাকেন। বিশ্রামের সময় কাট-ছাঁট করেই রোগী দেখতে ছুটেন। তিনি আরও বলেন, “রাত দশটা পর্যন্ত রোগী দেখি মানে এমন নয় যে, তারপরে রোগী এলে দেখব না। আমার দরজা রোগীদের জন্য সবসময় খোলা থাকে।” দৈনিক ২৫০-৩০০ জন রোগীর চিকিৎসা করতে হয় তাকে। সাদাসিদের জীবনযাপনে অভ্যস্থ এ মানুষটিকে না দেখলে বুঝা যাবে না।

এছাড়াও ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান প্রতি শুক্রবার তার নিজ এলাকা বোয়ালমারী উপজেলার সদর এলাকায় বিনামুল্যে রোগীদের চিকিৎসা ও ঔষুধ প্রদান করে থাকেন। অসহায় দরিদ্র ও দুস্থ্য মানুষদের চিকিৎসা সেবা দিতে খুবই অল্প পরিমাণে টাকা নিয়ে থাকেন তিনি। তাই সবাই তাকে গরিবের ডাক্তার নামে ডাকেন। উনি গরিবদের কথা মন দিয়ে শোনেন। ফলে উনার ভালো ব্যবহার ও আচরণেই অর্ধেক রোগী সুস্থ হয়ে যান।

ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান ফরিদপুর জেলাধীন বোয়ালমারী উপজেলার জয়পাশা গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৯ সালের ১ জুলাই জন্মগ্রহন করেন। প্রথম শ্রেণি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমী স্কুলে পড়াশোনা করেন। ৭ম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত ঝিনাইদহ ক্যাডেট কলেজ এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা থেকে ১৯৯৬ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। কিছুদিন অক্সিডেন্টাল কোম্পনীতে মেডিকেল অফিসার হিসেবে চাকুরী করেন। ২০০৩ সালে ২১তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকুরিতে যোগদান করেন। তার পিতা সৈয়দ নওশের আলী ও মাতা কমেলা বেগম। ৪ ভাই, ৩ বোন মধ্যে তিনি ৬ষ্ঠ। পিতা একজন প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। ২০০২ সালে কার্ডিওলজীর উপর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন এবং ২০১৩ সালে ভারতের নয়াদিল্লীতে ইকো-কার্ডিওগ্রাফীর উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। এছাড়াও হৃদরোগের উপরে তিনি বিভিন্ন সময়ে সেমিনারে অংশগ্রহন করেন। সেমিনারে তিনি বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়াতে অংশগ্রহন করেন। বর্তমানে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা নিয়ে ফরিদপুরে বসবাস করছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com