রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
করোনা ভাইরাস মোকাবেলায় ডাক্তারদের সুরক্ষার বিষয় মাথায় রেখে নিজস্ব উদ্যোগে চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা ইকুপমেন্ট (পিপিই) হস্তান্তর করেছেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১ টায় ফরিদপুর আফসানা মঞ্জিলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর ডায়বেটিক হাসপাতালের কর্মকর্তাদের কাছে তিনশত টি পিপিই হস্তান্তর করেন তিনি।
এসময় তিনি কোরনা পরিস্থিতিতে প্রান্তিক জনগণের কথা বিবেচনায় ফরিদপুরের ৩০ হাজার মানুষের মাঝে বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণের ঘোষণা দেন, যা আগামীকাল হতে সাধারণ মানুষের ঘরে পৌছে দেয়া হবে।