সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রাম থেকে শনিবার (১১ মে) বিকেলে স্মৃতি আক্তার সিমা (২২) নামের এক গৃহবধূর ঝুলান্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই গৃহবধূর এক মেয়ে। স্মৃতি দাদপুর গ্রামের সম্রাট খলিফার স্ত্রী।
স্মৃতির লাশ রোবাবর (১২ মে) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শনিবার দুপুরে নিজের সোয়ার ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে গলায় ফাস নেয়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই গৃহবধূর শশুর নাজিম খলিফা বাদি হয়ে থানায় ইউডি মামলা করেন। মামলা নম্বর ১১। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আশুতোষ বলেন, প্রাথমিক তদন্তের মনে হচ্ছে আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তর রিপোর্ট হাতে পেলে জানা যাবে।