বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ: নেতানিয়াহুর ছেলে ও আরব রাজপুত্রদের সম্মুখসমরে পাঠানোর দাবি জ্বালানি সাশ্রয়ে নতুন ভাবনা: সপ্তাহে ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইন ক্লাসের পরিকল্পনা অবৈধ বালু ব্যবসা বন্ধ না করলে জনতাকে নিয়ে ঘেরাও করা হবে -আবু আশফাক এমপি ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা

ফরিদপুরে গাঁজা গাছসহ চাষী আটক

ফরিদপুর প্রতিনিধি॥ র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বুধবার ভোরে ফরিদপুর কোতয়ালী থানাধীন ডোমরাকান্দি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রফিক বিশ্বাস(৩৫), পিতাঃ মৃত লালন বিশ্বাস, সাং-ডোমরাকান্দি মৌলভী পাড়া, থানাঃ কোতয়ালী, জেলা-ফরিদপুরকে ০২(দুই) কেজি ওজনের একটি গাঁজা গাছসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী লোকচক্ষুর অন্তরালে বানিজ্যিক উদ্দেশ্যে গাঁজা চাষ করে আসছিল। উদ্ধারকৃত গাঁজা গাছসহ আটককৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com