সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে রেল স্টেশন এলাকায় অভিযানে গাঁজাসহ ৩ মাদক সেবী র্যাবের হাতে আটক ।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান ১৮ আগষ্ট শনিবার বিকেল সাড়ে ৫ টায় রেল ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মাদক সেবী আটক।
আটিককৃতরা হলেন শহরের কোমল বিশ্বাসের পুত্র শ্যামল বিশ্বাস(২৩), মৃত আঃ রউফ বিশ্বাসের পুত্র মোঃ সবুজ বিশ্বাস(২০) আইজ উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের-মোঃ মোমিন শেখের পুত্র মোঃ ওয়াসিম শেখ(৩০) ।
তাদের নিকট হতে ৪শ ৫০ গ্রাম গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীলের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন(সংশোধনী-২০০৪) ১৯(১) এর টেবিলের ৭(ক) ধারা মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা এবং মাদকদ্রব্য গ্রহণের উপকরণ সমূহ বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।