সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

ফরিদপুরে গাঁজাসহ মহিলা আটক

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুরের সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রাম অভিযান চালিয়ে গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, শুক্রবার ভোরে সদর উপজেলা ভাজনডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে মোছাঃ মর্জিনা বেগম(৫০), পিতাঃ মৃত সমশের মাতুব্বর, স্বামীঃ মোঃ ইসমাইল মল্লিককে ১ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদক গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছেন। উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com