রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

ফরিদপুরে গণিতে ভাল ফল করায় তিন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

ফরিদপুর প্রতিনিধি::

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ফলাফল অর্জনকারী তিন শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৮ম বারের মতো এ স্বর্ণপদক বিতরন করা হলো।

সোমবার দুপুরে কলেজের গণিত ভবনে ২০১৬ সালের এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফললাভকারী সোহেল রানা ও ২০১৭ সালের এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফললাভকারী বিভাষ সেন এই দুইজনকে একভরি ওজনের স্বর্ণপদক, পনের হাজার টাকা ও ২০১৮ সালে বিএসসিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী সুব্রত পালকে স্বর্ণপদক ও দশ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

রাজেন্দ্র কলেজের গনিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তন্দ্রা চাকমা, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি রহমান, রাজেন্দ্র কলেজের ভাইস পিন্সিপাল অসিম কুমার সাহা, রাজেন্দ্র কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম,ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ যোবায়ের জাকির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গনিত বিভাগের সহযোগী অধ্যপক ফয়জুল হক। আয়োজনের শেষে তিন কৃতি ছাত্রকে পদক পড়িয়ে দেন প্রধান অতিথি এবং সনদ বিতরণ করেন বিশেষ অতিথিদ্বয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com