রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ কুষ্টিয়া ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশু আকিফা নিহত হওয়ার বাস মালিক ফরিদপুরে র্যাবের হাতে আটক।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, রোববার সকাল সাড়ে ৫টায় ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় অভিযান পরিচালনা করে নীজ বাড়ী থেকে গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশু আকিফা নিহত হওয়ার ঘটনায় কুষ্টিয়া সদর থানায় দায়ের হওয়া মামলার অভিযুক্ত বাসের মালিক মোঃ জয়নাল আবেদীন(৬৩)কে আটক করে। সে ঢাকা জেলার দোহার উপজেলার চর নটাখোলা গ্রামের মৃত আদেল উদ্দিন মাতুব্বরের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায় যে, ২৮ আগস্ট বেলা আনুমানিক ১১টার সময় কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় ৮ মাসের শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তার পার হচ্ছিলেন রিনা খাতুন। থেমে থাকা ফয়সাল গঞ্জেরাজ পরিবহণের একটি বাস হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে পড়ে আকিফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩০আগস্ট ২০১৮ইং তারিখ ভোরে মারা যায় সে।
শিশুর পিতা মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন(কুষ্টিয়া মডেল থানার মামলা নং-৪১, তাং-৩০-০৮-২০১৮, ধারা-২৭৯/৩৩৮-ক/৩০৪-খ দন্ড বিধি)। উক্ত মামলার আসামীদের গ্রেফতারের মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাবের সহায়তা কামনা করেন। তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।