বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ খাদ্য অধিকার আইন চাই, সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চিয়তা চাই’- এ স্লোগানকে সামনে নিয়ে ফরিদপুরে খাদ্য অধিকার ক্যাম্পেইনের আওতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
খাদ্য অধিকার, বাংলাদেশের সহযোগিতায় ফরিদপুর জেলা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন এনজিও’র কর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন বিএফএফ পরিচালক অ ন ম ফজলুল হাদী সাব্বির, আভার পরিচালক সুরেশ চন্দ্র হালদার, এফডিএ পরিচালক আজহারুল ইসলাম, পথকলি সংস্থার পরিচালক মোঃ বিলায়েত হোসেন ও ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ।
বক্তারা বলেন, ‘আমরা সবার জন্য নিরাপদ খাদ্য অধিকার নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে কোনো মানুষ নিরাপদ খাদ্যগ্রহণ থেকে বঞ্চিত না হয়। মানববন্ধন শেষে একই দাবিতে কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হকের কাছে স্মারকলিপি প্রদান করেন।