সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

ফরিদপুরে কৃষকের মাঠ দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি::

“জিরার চেয়ে চিকন বেশি, ছেলোবুড়ো সবাই খুশি” শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে ফরিদপুরে ব্রিধান-৮১ জাতের ধানের মাঠ দিবস পালন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় সদর উপজেলার পশড়া গ্রামে এ মাঠ দিবস পালিত হয়।

দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি ব্যবস্থাপনা পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্প (পর্যায়-২) এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে পশড়া পানি উন্নয়ন দলের সভাপতি মোঃ ফারুক মোল্লা আলোচনাসভার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিশেষজ্ঞ মোঃ আবুল হাশেম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ফরিদপুর এর সহকারী প্রধান প্রকৌশলী( মৎস্য) মোঃ আমিমুল এহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাশার, বাপাউবো এর জুনিয়র কনসালট্যান্ট মোঃ গিয়াস আল হাসান ও কৃষি সপ্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন নব উদ্যোমে বিজ্ঞানসম্মত উপায়ে ব্রিধান -৮১ চাষাবাদের গুরুত্বারোপ করেন। এছাড়া কৃষকেরা তাদের বক্তব্যে মজুূদকৃত বীজ থেকে আগামী বছর এ ধান এর বাম্পার ফলন করে আয়বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com