শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে কিশোর অপরাধের পরিস্থিতির কারণ ও প্রতিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:: বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বেড়ে চলা কিশোর অপরাধের পরিস্থিতি কারণ ও প্রতিকার শীর্ষক এক সেমিনার সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশারফ আলী, অধ্যাপক বি এম সাইফুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, সাংবাদিক পান্না বালা, শিপ্রা গোস্বামী, আসমা আক্তার মুক্তা, অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারি, জাহাপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইসহাক হোসেন, নুরুল ইসলাম, ফাতেমা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে এই বিষয়টির উপর মূল প্রবন্ধ পাঠ করেন রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক লুৎফর রহমান। সভায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়াকে এক মারাত্মক সামাজিক অবক্ষয় বলে মনে করা হয়। এ জন্য সর্বস্তরের জনগণকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য পুলিশ সুপার কিশোর অপরাধ নির্মূল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি এ ব্যাপারে অভিভাবকদের ও জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com