রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ৩য় শ্রেনীর কর্মচারীদের পদ পরিবর্তন,পদউন্নতি সুযোগ সৃষ্টি, উন্নত বেতন স্কেলসহ নানা দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ৯টা হতে ৫টা প্রযর্ন্ত তিনদিনের পূর্ণদিবস কর্মবিরতি কর্মসুচি মঙ্গলবার থেকে শুরু হয়েছে। কর্মসুচির অংশ হিসেবে সমিতির সকল সদস্য ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অবস্থান কর্মসুচি পালন করে।
এসময় বিভিন্ন দাবীতে বক্তব্য রাখেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও ফরিদপুর কলেক্টরেট ক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ফরিদপুর জেলা শাখার যুগ্ন-সাধারন সম্পাদক রফিকুল আলম সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ সেলিমুউজ্জামান, মোঃ আব্দুর রাজ্জাক, আকবর আলী বিশ্বাস,মৃনাল কান্তি দাস, মোঃ গোলাম মোস্তফা, মোঃ আক্কাস আলী, কার্যকরী সদস্য সায়েদুল, ইসলাম, মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পে-স্কেলের ১৬তম গ্রেড থেকে ১১তম গ্রেডের কর্মচারীদের স্কেল ও পদবী পরিবর্তন করতে হবে। তাদের সকল যুক্তিক দাবীগুলো মেনে নেওযার জন্য সরকারের নিকট জোর দাবী জানান। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ২৫, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী পূর্ণ দিবস কর্মবিরতি চলবে।