রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ফরিদপুরে কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ৭

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি॥ ফরিদপুরে পদ্মা নদীতে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান কারেন জাল ও মা ইলিশসহ ৭ ইলিশ শিকারীকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প, জেলা মৎস্য বিভাগ ফরিদপুর ও জেলা প্রশাসন ফরিদপুরের যৌথ অভিযানে সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফরিদপুরের কোতয়ালী থানাধীন পদ্মা নদী হতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ করার অপরাধে ৭ ইলিশ শিকারীকে আটক করে।

তারা হলো- সদর উপজেলার মোহাম্মদ মাতুব্বরডাঙ্গী গ্রামের সিরাজ খাঁর ছেলে মোঃ জামাল খাঁ(২০), মৃত হাছেন বিশ্বাসের ছেলে মোঃ সিদ্দিক বিশ্বাস(৫২), কবিরপুর গ্রামের মোঃ সোহরাব জমাদ্দার ছেলে মোঃ রুবেল জমাদ্দার(৩০), মোঃ মোকছেদ পালের ছেলে মনি পাল (২৫), মৃত মাছেম মৃধার ছেলে, মোঃ সরোয়ার হোসেন(৫২), ডিক্রীরচর গ্রামের মৃত মোহর উদ্দিনের ছেলে মোঃ জয়নাল মন্ডল(৩২), চরভদ্রাসন উপজেলার হাজারবাগ গ্রামের মোঃ ছমির খাঁর ছেলে মোঃ লালন খাঁ(১৯)।

আটককৃত ব্যক্তিদের নিকট হতে ৬০ কেজি মা ইলিশ ও ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বাংলাদেশ দন্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ডে দন্ডিত করেন। উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com