শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ফরিদপুরে কারাতে কাতা প্রতিযোগিতার বিজয়ীদের পদক ও ম্যাট বিতরণ

ফরিদপুর প্রতিনিধি::

“কিং কারাতে বাংলাদেশ” ফরিদপুর জেলা শাখার কারাতে বেল্ট প্রদান, অনলাইন ইন্টারন্যাশনাল কারাতে কাতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক এবং কারাতে ম্যাট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ফরিদপুর শেখ জামাল ষ্টেডিয়ামের ইনডোরে কিং কারাতে ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন, আমিনুর রহমান ফরিদ প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখন কারাতে প্রশিক্ষক মোঃ জহিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র ছাত্র সরদার মোঃ আজিম।

অনুষ্ঠানে ৫২ কারাতে প্রতিযোগিদের মধ্যে বেল্ট প্রদান, ৩২ জনের মধ্যে মেডেল প্রদান করেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com