সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার শিক্ষক সমাজ।
বুধবার বেলা ১১ টার সময় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ২৫ জুলাই হালিমা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এসে ফরিদপুর পৌর সভার সাবেক কমিশনার নজরুল ইসলাম মৃধা অধ্যক্ষকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, অবিলম্বে অধ্যক্ষ সেলিম মো. বদরুদ্দোজার উপর হামলাকারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় জেলা সকল শিক্ষক সমাজ বড় ধরনের আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা বলেন, একজন শিক্ষকের উপর হামলা করে কি ভাবে অপরাধি প্রকাশে ঘুরে বেড়াচ্ছে।কর্মসূচিতে বক্তব্য রাখেন, শিক্ষক সমাজ ফরিদপুরের আহবায়ক ঈশান ইনিস্টিটিউট এর প্রধান শিক্ষক একেএম ইউসুফ আলী,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ধোপাডাঙ্গা চাদপুর বহু মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী, সাধারন সম্পাদক ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর জেলা শাখার তিন গ্রুপের সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, খলিলুর রহমান,শাহ মোঃ আক্কাস। শিক্ষক ঐক্য জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ সেলিম মিয়া ও সাধারন সম্পাদক সাপান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ লোকমান হোসেন, সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি ও বাকিগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান, কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আহমেদ, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লা আল মামুন প্রমুখ।
মানববন্ধন শেষে র্যালী সহকারে তারা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার কার্য়ালয়ে গিয়ে বিচার দাবীতে স্বারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।