শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি::
ফরিদপুর ভাঙ্গা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে থেকে শুক্রবার সকাল প্রর্যন্ত করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১ জন।
করোনায় মৃত্যু ৩ জন হলেন- উপজেলার মানিকদহ ইউনিয়নের ৬৫ বছরের ১ নারী, নূরুল্যাগঞ্জের ২৫ বছরের এক ব্যাক্তি, হামেরদী এলাকার ৭০ বছরের এক বৃদ্ধ। করোন উপসর্গ নিয়ে মৃত্যু ব্যাক্তির বয়ষ ৩২। তিনি একটি ঔষধ কোম্পানীর ভাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর মধ্যে হামেরদী এলাকার বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সকালে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করে। বাকী সবাই তাদের নিজ বাড়িতে মারা গেছেন।
ভাঙ্গা উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাস্থ্য বিধি মেনে উপজেলা প্রশাসন ও উপজেলা পুলিশ প্রশাসনের সহায়তা ৪ জনেরই দাফন সম্পন্ন হয়েছে। তবে দেরীতে জানতে পারায় উপসর্গ নিয়ে মৃত্যু ঔষধ কোম্পানীর প্রতিনিধির নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। তবে তার দাফনের সময়ও যথাযথ স্বাস্থ্যবিধি মানা হয়েছে।
তিনি আরো জানান, শুক্রবার পর্যন্ত উপজেলায় মোট করোনা পজিটিভ ১৮৭ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৬ জন।