শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে করোনার ২য় ধাপ মোকাবেলায় জনসচেতনামূলক প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি::

মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) ২য় ধাপ মোকাবেলায় সমগ্র ফরিদপুর জেলায় একযোগে জনসচেতনামূলক প্রচারণা আজ শনিবার সকাল দশটা থেকে সাড়ে ১০টা প্রযর্ন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশে জেলা শহর ছাড়াও প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবর্গ, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রোভার বিএনসিসি স্কাউট গার্লস গাইড এবং সর্বস্তরের জনসাধারণের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের সামনে অংশে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজে অধ্যক্ষ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহওেয়াজ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপাদ ঘোষাল, সাংবাদিক পান্না বালা প্রমুখ।

রাজবাড়ী রাস্তার মোড়ে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, নির্বাহী অফিসার মাসুম রেজা।

বক্তারা বলেন, করোনা মোকাবেলা অন্যতম উপায় সবাইকে মাস্ক পরিধান করে চলতে হবে। মাক্স ছাড়া কেউ কোন সেবা পাবে না। একই সাথে তিনি বলেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কোন দোকানি মাস্ক না পড়লে ক্রেতাদের কাছে মালামাল বিক্রি করবেন না। তিনি সবাইকে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com