সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি॥ জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে ফরিদপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগ সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী সহ আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং নানা শ্রেনী পেশার মানুষদের অংশ নেন।

অতিরিক্ত জেলা প্রশাসসক (সার্বিক) এরাদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোশার্রফ আলী, সরকারি ইয়াসিন কলেজ অধ্যক্ষ অধ্যাপক গোবিন্দ চন্দ্র হালদার, ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনি মোহন বিশ্বাস, প্রফেসর মোঃ শাহজাহান, কোতয়ালী আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, আসমা আক্তার মুক্তা প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জিলা স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ সামিন ইয়াসার, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী রুফাইদা আউয়াল রায়তা, ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা ইসলাম ইতি।

সভায় বক্তারা, ঐতিহাসিক মুজিব নগর সরকারের স্মৃতি চারণ করেন। এসময় তারা বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার নির্দেশিত পথ অনুযায়ী এই মুজিবনগর সরকার সফলভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com