রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

ফরিদপুরে এক কৃষকের লাশ উদ্ধার, অভিযোগ পরিবারের হত্যা

ফরিদপুর প্রতিনিধি॥ ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের পরানপুর ব্যাপারী বাড়ী গ্রামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। নিহত ওই কৃষকের নাম হামেদ খাঁ(৫২)। সে ওই এলাকার মৃত মাছিম খাঁর পুত্র। এদিকে তার মৃত্যুকে পরিবারের পক্ষ থেকে হত্যাকান্ড বলে অভিযোগ করা হয়েছে।

নিহতের স্ত্রী কমেলা খাতুন বলেন, গতকাল রাতে কেবা কারা তাকে বাড়ী থেকে ডাক দিয়ে নিয়ে যায় এরপর রাতে সে আর বাড়ী ফিরে আসে নাই। মঙ্গলবার সকালে আমি নিজে তাকে খুজঁতে বের হলে আমার এক প্রতিবেশী খবর দেয় বাড়ীর পাশে মেহগনি বাগানে তার লাশ পরে আছে। এরপর সেখানে গিয়ে আমার স্বামীর লাশ পড়ে থাকতে দেখি।

ফরিদপুর মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, মঙ্গলবার সকালে পুলিশ খবর পেয়ে তার বাড়ীর পাশে হারেজের মেহগনি বাগানের ভিতর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন এলাকার দুটি গ্রামের দুই যুবক হাসান মন্ডল ও সোহানের সাথে কয়েকদিন আগে পূজার ভিতর একটি মারামারির ঘটনা ঘটে। তাকে কেন্দ্র করেই পরানপুর ব্যাপারীবাড়ী ও খালপাড় এলাকা বিভক্ত ছিলো। ধারনা করা হচ্ছে এমন ঘটনা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে সব কিছু তদন্ত শেষে বলা যাবে।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com